7:13 am, Saturday, 15 August 2026

ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু মেসির মায়ামির

ডেস্ক রিপোর্ট : জমকালো উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা উঠেছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেসির দল ইন্টার মায়ামি এবং আল আহলি।
ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

আজ রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মিয়ামি ও আল আহলি। রোমাঞ্চকর এই ম্যাচে দারুণ সব সেভ করে দুই দলকেই জয়বঞ্চিত করেছেন উভয় গোলরক্ষক। মেসির ফ্রি-কিক কিংবা বাঁ পায়ের বাঁকানো শটও তাই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার অনেক বড় সুযোগ ছিল আল আহলির জন্য। কিন্তু তাদের ফুটবলার মাহমুদ ত্রেজেগের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন মায়ামির আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উস্তারি। ম্যাচজুড়ে এমন সব সেভের জন্য তিনি ম্যাচসেরাও হয়েছেন।

১৫ মিনিটে ফ্রি-কিক পায় মায়ামি। কিন্তু ম্যাচের প্রথম উল্লেখযোগ্য শটটি মেসি বেশ বাইরে দিয়ে মারেন। এভাবে দুই দলই আক্রমণ শানালেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অনেকটাই আহলির কাছে। হার্ড রক স্টেডিয়ামে জাদুকরী ফুটবল দক্ষতার ঝলক দেখালেও গোল করতে ব্যর্থ হন মেসি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে ভক্তরা ব্যাপকভাবে ভিড় জমায়। তবে মেসি তার সেরাটা পুরোপুরি দেখাতে পারেননি।

এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি দল। প্রতি গ্রুপে চারটি করে দল নিয়ে মোট ৮ গ্রুপে খেলা হচ্ছে। মেসির মিয়ামি আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে মিয়ামি ও আল আহলির সঙ্গে আছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো ও ব্রাজিলের ক্লাব পালমেইরাস।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু মেসির মায়ামির

Update Time : 08:24:05 am, Sunday, 15 June 2025