11:12 pm, Tuesday, 2 June 2026

‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে প্লেব্যাক করলেন কনক দত্ত

বিনোদন ডেস্ক :: প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করলেন কনক দত্ত। ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের গানের মাধ্যমে তার এই অভিষেক ঘটে।

ওয়ালিদ আহমেদের লেখা ও সুরে এবং রুবেল ফ্লাইং কাইটসের সংগীত পরিচালনায় ‘হৃদয়ের জমিনে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী কনক দত্ত বলেন, সংগীত তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

অনেক বছর ধরে গান করলেও চলচ্চিত্রে প্লেব্যাক করার সুযোগ এবারই প্রথম পেলেন তিনি। প্রতিটি শিল্পীর স্বপ্ন থাকে প্লেব্যাক করার।
‘ঢাকা ১২০৫’র সঙ্গে যুক্ত হয়ে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে জানান তিনি। নির্মাতা তার কণ্ঠে আস্থা রাখায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংগীত পরিচালক রুবেল ফ্লাইং কাইটস বলেন, ‘হৃদয়ের জমিনে’ গানটি একেবারেই মনে দাগ কাটার মতো। গানটি শোনার সময় শ্রোতারা শুধু সংগীতই নয়, বরং এমন অনুভব করবেন যেন পুরো গানটি তারা চোখের সামনে ভিজ্যুয়ালাইজ করতে পারছেন।

কণ্ঠশিল্পী কনক দত্ত একজন বিনয়ী ও গুণী শিল্পী। তার ব্যতিক্রমী কণ্ঠ ও চ্যালেঞ্জ নেওয়ার দক্ষতা তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ‘হৃদয়ের জমিনে’ গানটির জন্য তারা এমন একজন শিল্পী খুঁজছিলেন, যিনি সুরের পাশাপাশি গানের আবেগও সঠিকভাবে তুলে ধরতে পারবেন। কনক দত্ত সেই কাজটি সফলভাবে করেছেন। ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের এই গানের আবহের সঙ্গে তার কণ্ঠ খুব সুন্দরভাবে মিশে গেছে। তারা বিশ্বাস করেন, গানটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।

দীর্ঘদিন ধরে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকসংগীত, ধ্রুপদী ও আধুনিক গানের চর্চার মাধ্যমে কনক দত্ত সংগীতপ্রেমীদের কাছে একজন পরিচিত মুখ। এরই ধারাবাহিকতায় চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে তার সংগীতযাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়। অডিও গান ও মঞ্চ পরিবেশনার বাইরে এবার বড় পর্দার দর্শকদের কাছেও তার কণ্ঠ পৌঁছানোর সুযোগ তৈরি হলো।

প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও অভিনেতা রাকিব হোসাইন।

Tag :
About Author Information

Sirajul Islam

পৃথিমপাশার হাসামপুর গ্রামে পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী- তদন্তে ইউএনও

‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে প্লেব্যাক করলেন কনক দত্ত

Update Time : 08:13:58 am, Tuesday, 2 June 2026