11:19 pm, Tuesday, 28 July 2026

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ আজ

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আজ। রোববার দুপুর সাড়ে ১২টায় ফলাফল প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফলাফল প্রকাশ করবেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে, গত ৩ জুন গ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩০ হাজার ৭০৪ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে স্পন্দনের বৃক্ষরোপণ

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ আজ

Update Time : 06:23:09 am, Sunday, 3 July 2022