12:59 pm, Friday, 22 May 2026

তারেক জিয়া লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে : কাদের

ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (৩১ ডিসেম্বর) সকালে নোয়াখালীর কবিরহাটের চাপরাশিরহাট বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবে আয়োজিত এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক জিয়ার দেশে আসার সাহস নাই সে পালিয়ে গেছে। তাই লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে। এখন তারা মানুষ পুড়িয়ে মারে, বাস ট্রেনে আগুন দেয়। ৭ তারিখের নির্বাচনের জনগণ ভোট দিয়ে তাদের জবাব দেবে।

ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে বাংলাদেশে বিএনপি তা করছে। বিএনপি বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। ওই হানাদার বাহিনী যে নিকৃষ্ট কাজ করছে তাই বাংলাদেশে করা হচ্ছে তারেক জিয়ার নির্দেশে। তার দেশে আসার সাহস নেই। বিএনপির সৎ সাহস নেই, তারা পালিয়ে গেছে।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে যাতে ভোটকেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্রিত হয়ে এর জবাব দেব। ৭ জানুয়ারি আমরা জবাব দেব। খেলা তো হবে। ৭ জানুয়ারি ফাইনাল খেলা। আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে। বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেব না। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।

৭ তারিখ ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার একটা বড় দল নির্বাচনে নেই তাই আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। সবাইকে বলব যদি আপনারা আমাদের মার্কা নৌকাকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন তাহলে ৭ তারিখ ভোটকেন্দ্রে আসুন। ভোটকেন্দ্রে আপনারা উপস্থিত হবেন কিনা আমাকে হাত তুলে দেখান। আপনাদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আমাদের নেত্রী শেখ হাসিনার আহ্বান জানাতে এসেছি। কেউ যদি মনে করেন কাদের ভাই ত হয়ে গেছে ভোটকেন্দ্রে গিয়ে কি হবে? এটা কেউ মনে করবেন না। ভোটকেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, আমি আপনাদের কাছে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামী নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবে না।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকাল ১০টায় বাবা-মায়ের কবর জিয়ারত করে কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট চেয়ে এলাকায় গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের। এরপর বসুরহাট পৌরসভা, চরকাঁকড়া ইউনিয়নের সিদ্দিকীয়া বাকারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, তাশিক মির্জা কাদেরসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

তারেক জিয়া লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে : কাদের

Update Time : 07:47:00 am, Sunday, 31 December 2023