স্টাফ রিপোটার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২শে জানুয়ারি মৌলভীবাজার জেলার নির্বাচনী জনসভা করবেন জেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠে। রবিবার বিকালে জনসভার ভেন্যু পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরিদর্শনে আসেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন,সদস্য সচিব আব্দুর রহিম রিপন,সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান,আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত,মতিন বকস,খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,কানাডা বিএনপির উপদেষ্টা আব্দুল মুহিত,২নং মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল,ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মাদ সিরাজ,সাধারণ সম্পাদক আতাউর রহমান,শেখ শাহাব উদ্দিন,আবুল হোসেন,জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ ও মাজহারুল ইসলাম রকি,জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার,মিজানুর রহমান,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ,যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ,মুজিবুর রহমান প্রমুখ ।

নিজস্ব প্রতিবেদক 

























