ডেস্ক রিপোর্ট : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, সম্প্রতি ইসরাইলের দিকে ‘আরও শক্তিশালী’ নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপরে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার কিওমারস হেইদারি বলেছেন, ‘নতুন এবং উন্নত অস্ত্রসহ সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর স্থল বাহিনী কর্তৃক ভয়াবহ আক্রমণের একটি নতুন ধারা শুরু করা হয়েছে। যা আগামী কয়েক ঘণ্টায় তীব্রতর হবে।’
ইসরাইল সংবাদমাধ্যম ওয়াই নেট নিউজ জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসরাইলের তেল আবিব, জেরুজালেমসহ অন্তত ৪টি অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি এলাকায় বড় বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
5:24 am, Saturday, 29 August 2026
News Title :
তেল আবিবে ‘আরও শক্তিশালী’ আক্রমণ চালাবে ইরান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:48:49 am, Tuesday, 17 June 2025
- 181 Time View
Tag :
Popular Post
























