3:20 pm, Wednesday, 22 April 2026

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে ফের অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে লাগা আগুন ফের জ্বলতে শুরু করেছে।

আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর ভবনের ছাদ থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা।

পার্লামেন্ট ভবনের মেঝেতে থাকা কার্পেট ও কাঠের কারণে ফের আগুন জ্বলে ওঠে বলে জানান কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার পার্লামেন্ট ভবনে প্রথম আগুন লাগার ঘটনা ঘটে। এতে পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিসংযোগের সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে হাজির করার কথা। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এটিকে ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে ফের অগ্নিকাণ্ড

Update Time : 07:23:49 am, Tuesday, 4 January 2022