12:28 pm, Monday, 10 August 2026

দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শ্রীমঙ্গলের এমপি মুজিবের

বিকুল চক্রবর্তী: নিজের দলকে আরও সুসংগঠিত ও জনমুখী করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
শনিবার লন্ডন সফর শেষে নিজ এলাকায় ফিরে প্রথমেই দলের বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা করেন তিনি।
সভায় মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “লন্ডনে আমাদের দল অনেক সুসংগঠিত। সেখানে তারা আমাকে অনেক মূল্যায়ন করেছেন। আমি চাই, আমার এলাকাতেও আমার দল সুসংগঠিত থাকবে। সবাই মিলে মানুষের পাশে থাকব। ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করব।”
তিনি বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ থাকলে চলবে না। দলের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষের জন্য কাজ করে যেতে পারি, তাহলে জনগণ আমাদের বারবার দায়িত্ব দেওয়ার সুযোগ দেবে। আর আমরা যদি এর ব্যত্যয় ঘটাই, তাহলে আমাদের অবস্থাও ফ্যাসিবাদের মতো হবে। তাই ক্ষমতা নয়, মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য হতে হবে।”
এমপি মুজিবুর রহমান বলেন, “দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের কাছে যেতে হবে। সাধারণ মানুষের সমস্যা শুনতে হবে এবং তা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। কোনো নেতাকর্মী যেন মানুষের কাছে দুর্ব্যবহার বা হয়রানির কারণ না হন, সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।”
তিনি বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নকে আরও এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ।
অনুষ্ঠানে বিএনপি নেতা মো:ইয়াকুব আলী, মহিউদ্দিন ঝারু, শামীম আহমদ, মশিউর রহমান রিপন, সালাউদ্দিন কাজল, মকসুদুর রহমান, সৈয়দ সালাউদ্দিনসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে লন্ডন থেকে শ্রীমঙ্গলে পৌঁছালে চা কন্যা এলাকায় মো. মুজিবুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। পরে কয়েকশ মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তাকে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে নিয়ে আসা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

আদিবাসী দিবস উদযাপন

দলকে সুসংগঠিত ও জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শ্রীমঙ্গলের এমপি মুজিবের

Update Time : 11:22:55 am, Saturday, 8 August 2026