8:53 am, Tuesday, 7 July 2026

দুই দিনের সফরে আগামীকাল সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সিলেট-১ আসনের সাংসদ পররাষ্টমন্ত্রী ড. একে আবদুল মোমেন দুই দিনের সফরে নির্বাচনী এলাকায় আসছেন শুক্রবার। ওই দিন সকাল ৮ টা ৫০ মিনিটে তিনি আকাশপথে সিলেটে পৌঁছাবেন এবং পরদিন শনিবার (১৩ আগস্ট) রাত ৮ টা ৫০ মিনিটে তিনি সিলেট ত্যাগ করবেন।

এমন তথ্য বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রীর দপ্তরের পরিচালক মো. এমমাদুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন।

তাঁর স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী- মন্ত্রী শনিবার সকাল ৮ টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন। এদিন সকাল ১০ টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভায় যোগদান করবেন। এরপর বিকেল সাড়ে ৩ টায় সিলেটের জিন্দাবাজারস্থ মন্ত্রীর কার্যালয় পরিদর্শন করবেন। এ দিন বিকেল সোয়া ৫ টায় নগরীর দক্ষিণ সুরমা গণগ্রন্থাগার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন।

পরদিন শনিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এ দিন দুপুর ১ টায় সিলেট স্টেশন ক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। বিকেল ৪ টায় সিলেট সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করবেন। এ দিন রাত ৮ টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

দুই দিনের সফরে আগামীকাল সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

Update Time : 12:25:59 pm, Thursday, 11 August 2022