10:20 pm, Wednesday, 8 July 2026

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

বিনোদন ডেস্ক :: বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আবারও জাদু দেখালেন লিওনেল মেসি। নাটকীয় এক লড়াইয়ে দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

এমন শ্বাসরুদ্ধকর জয়ে বিশ্বজুড়ে আলবিসেলেস্তে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
তাদেরই একজন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

বরাবরের মতো এবারও প্রিয় দল আর্জেন্টিনার জয় উদযাপন করেছেন তিনি সামাজিকমাধ্যমে।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনার জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করেন পূর্ণিমা।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত!
শুধু উচ্ছ্বাস প্রকাশেই থেমে থাকেননি এই নন্দিত অভিনেত্রী। নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, যখন পুরো বিশ্ব ভেবেছিল সব শেষ, তখন মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়।

সাহস, আবেগ আর বিশ্বাস- এই তিনের অসাধারণ মিশেলে তারা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ।
পূর্ণিমার এই বার্তা মুহূর্তেই সাড়া ফেলে সামাজিকমাধ্যমে। পোস্টে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দেন অভিনেত্রীকে। মন্তব্যের ঘরে অনেকেই আর্জেন্টিনার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রশংসা করেন, কেউ কেউ আবার মেসির নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কাউয়াদিঘি হাওরের পানি দ্রুত নিষ্কাষণ করে ধান রুপনের সুযোগ তৈরী করে দেওয়ার দাবিতে মানববন্ধন

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

Update Time : 09:34:46 am, Wednesday, 8 July 2026