1:49 pm, Monday, 3 August 2026

দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের মানুষ উন্নয়ন চায়, সন্ত্রাস নয়। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন বলেই আগামী নির্বাচনে জনগণ উন্নয়নের পাশে থাকবে। শেখ হাসিনাকে ভোট দেবে।আজ শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় নওগাঁর পোরশা হাইস্কুল মাঠে তেঁতুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ দিবেন, তিনি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন। তাদের সম্মানিভাতা বাড়িয়েছেন। গৃহহীনদের ঘর তৈরি করে দিয়েছেন। বয়স্ক ও বিধবারা ভাতা পাচ্ছেন। এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পৌঁছেনি। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে।কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্য সংকট হয়নি, হবেও না। কৃষকের জন্য সরকার কমমূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। অথচ, বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিল। প্রাণ গিয়েছিল ১৯ জনের।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে বিএনপির কোনো ভূমিকা নেই। তাদের রাজনীতি শুধু লুটপাট আর খাই খাই। কোন ভরসায় মানুষ বিএনপিকে ভোট দেবে? তেঁতুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া পারভীনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা ও মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা খাতুন বক্তব্য দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

৯বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে : খাদ্যমন্ত্রী

Update Time : 04:48:20 pm, Friday, 3 March 2023