6:57 am, Thursday, 23 July 2026

দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু

নির্বাচনে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ভোট হচ্ছে ৮৩৫টিতে। আইনি জটিলতাসহ নানা কারণে সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

জাল সইয়ের কারণে কয়েকজনের প্রার্থিতা প্রত্যাহারের ঘটনায় শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য— সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হবে না।

এ ধাপে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ১৬১ জন ও সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন রয়েছেন। নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৪৯২টি। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের ২২ জন করে সদস্য মোতায়েন করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু

Update Time : 03:32:33 am, Thursday, 11 November 2021