6:44 pm, Wednesday, 6 May 2026

দেশে কমল সোনার দাম

ডেস্ক রিপোর্ট :দেশের বাজারে রেকর্ড পরিমাণ বেড়ে ভরি প্রায় লাখ টাকা ছুঁয়েছিল সোনার দাম। এবার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরি সোনায় ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ১৬১ টাকা। এত দিন যা ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।

আজ সোমবার (১০ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১ এপ্রিল ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

দেশে কমল সোনার দাম

Update Time : 11:49:48 am, Monday, 10 April 2023