7:42 am, Thursday, 14 May 2026

দেশে ফিরেছেন আরও ১ হাজার ৯৯০ হাজি

ডেস্ক রিপোর্ট :: হজ শেষে একদিনে আরও এক হাজার ৯৯০ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে শুক্রবার (২২ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৭৭৪ জন হাজি।

আজ শনিবার (২৩ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ১৮ হাজার ৭৮৪ জন হাজি দেশে ফিরেছিলেন

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৫৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

মারা যাওয়া হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও মহিলা ৭ জন । মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দেশে ফিরেছেন আরও ১ হাজার ৯৯০ হাজি

Update Time : 05:35:41 am, Saturday, 23 July 2022