2:39 am, Sunday, 7 June 2026

দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সাংবাদিকের উপর হামলা

স্টাফ রিপার্টার : দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সাংবাদিক মো: রেজাউল ইসলাম চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। গত ১ এপ্রিল ২০২৩ ইং তারিখে প্রাণ নাশের উদ্দেশ্যে হামলা চালানো হয় । গুরুতর আহত অবস্থায় সাংবাদিক রেজাউল ইসলামকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য যে গত ২৭ মার্চ হতে তাহার নাম্বারে বিভিন্ন অপরিচিত নাম্বার হতে হুমকি আসতে থাকে। কিন্তু এইসব হুমকি আমলে না নিলে ১ এপ্রিল সকাল ১০:১৫ মিনিট এ কুসুমবাগ পয়েন্টে তাহার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলায় তিনি গুরুত্বও আহত হন। পরবর্তীতে ২ এপ্রিল মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রি করতে গেলে কর্তব্যরত অফিসার মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে মৌলভীবাজার চীপ জুডিশীয়াল আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার মামলা নং সি আর ১৫১/২০২৩ সদর তারিখ ০২/০৪/২০২৩ইং । আদালত মৌলভীবাজার মডেল থানাকে মামলাটি এফআইআর কওে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেও পুলিশ কার্যকারী পদক্ষেপ নিচ্ছেনা। মামলা করার পর আসামিরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছে। মৌলভীবাজার মডেল থানায় যোগাযোগ করা হলে তাদের আসামী ধরার জন্য অনাগ্রহতা দেখা যায়। বর্তমানে সাংবাদিক মো: রেজাউল ইসলাম চৌধুরী খুবই নিরাপত্তাহীনতায় ভূগছেন। উল্লেখ্য যে, পূর্বেও ২০২০ সালের ১৫ সেপ্টেম্বরে “কাশীমপুর পাম্প হাউস দূর্নিতির ”রিপোর্ট করার পর ২০২০ সালের ৩০ অক্টোবর সাংবাদিক মো: রেজাউল ইসলাম চৌধুরীর উপর হামলা করা হয়েছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সাংবাদিকের উপর হামলা

Update Time : 11:16:32 am, Tuesday, 11 April 2023