12:58 am, Friday, 28 August 2026

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট ::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি (রোববার) একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে একযোগে সরাসরি সম্প্রচারিত হয়। এবারই প্রথম সরাসরি সম্প্রচারিত ভাষণে সিইসি তফসিল ঘোষণা করলেন।

সিইসি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার একটি অবাধ, অংশগ্রহণমূল ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। সব দলকে নির্বাচনে অংশগ্রহণ এবং সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

এর আগে বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ৩৬তম বৈঠকে বসে কমিশন। সেখানেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়।

বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

Update Time : 01:35:44 pm, Wednesday, 15 November 2023