5:04 am, Saturday, 15 August 2026

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল

 অনলাইন ডেস্ক:  দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা শুরু হয়েছে।  সারা দেশের বিভিন্ন স্থানের প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া বেসরকারি ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব জাহাংগীর আলম ফল জানাচ্ছেন সাংবাদিকদের। এখন পর্যন্ত পাওয়া ফলাফল :

মোট আসন : ২৯৯
প্রাপ্ত আসন : ১৭৫
বাকি : ১২৪

দল প্রাপ্ত আসন
আওয়ামী লীগ ১৩৮
জাতীয় পার্টি ০৬
স্বতন্ত্র ৩১
অন্যান্য দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। কাজী হাবিবুল আউয়াল বলেন, এখন পর্যন্ত ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এটি আরও বাড়তে পারে। কারণ, আরও কিছু কেন্দ্রের তথ্য আসা বাকি আছে। সেগুলোর তথ্য পাওয়া গেলে ভোট পড়ার হার পরিবর্তন হতে পারে। সিইসি বলেন, অনেকে ধারণা করেছিলেন- ভোটার উপস্থিতি হয়তো আরও কম হবে। একটি বড় পক্ষ নির্বাচন বর্জন করে প্রতিহতের ঘোষণা দিয়েছিল। তাই অনেকে ধারণা করেছে, নির্বাচনে সহিংসতা হবে। কিন্তু ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তারা সামান্য অভিযোগ ছাড়া প্রশাসনের বিষয়ে আস্থার কথা বলেছেন। এর আগে সকাল ৮ থেকে বিকেল ৩টা পর্যন্ত সাত ঘণ্টায় মোট ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। উল্লেখ্য, সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এ ছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। এ ছাড়া দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন। এদের মধ্যে থাকছেন বিদেশি গণমাধ্যমকর্মীও।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল

Update Time : 04:14:31 pm, Sunday, 7 January 2024