4:00 am, Thursday, 14 May 2026

দ্রুত ফিরিয়ে আনা হবে হাদিসুরের মরদেহ: পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে ওলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন। তবে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ এখনও ইউক্রেনে রয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি- ইস্ট ইউরোপ) সিকদার বদিউজ্জামান বলেছেন, যত দ্রুত সম্ভব ইউক্রেন থেকে হাদিসুরের মরদহ উদ্ধার করতে প্রযোজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয় এ বিষয়ে আন্তরিক।

ইউক্রেনে হামলার শিকার জাহাজের বাংলার সমৃদ্ধি ২৮ নাবিক রোমানিয়া থেকে বাংলাদেশে ফেরত আসার পর বুধবার (০৯ মার্চ) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাদিসুরের মরদেহ কত দিনের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে তা বলা মুশকিল। কারণ ইউক্রেনে যুদ্ধ চলছে। সেখানে কেউ প্রবেশ করতে পারছে না। তবে আমাদের আন্তরিকতা শতভাগ রয়েছে।

মন্ত্রণালয়ের ডিজি সিকদার বদিউজ্জামান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত কারণ ইউক্রেনে যে যুদ্ধাবস্থা, সেই পরিস্থিতি থেকে পোল্যান্ড, সোমালিয়া ও অস্ট্রিয়া বাংলাদেশের দূতাবাসসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৮ জন (ক্রু মেম্বার) নাবিককে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি আমরা। শারীরিক পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ২৮ জন তাদের পরিবারের কাছে ফিরে যাবেন।

নিহত হাদিসুর রহমানের পরিবার ক্ষতিপূরণে দাবি জানিয়েছে, সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মহাপরিচালক জানান, প্রথমে সেখান থেকে উদ্ধার কাজ সম্পন্ন করতে হবে। তারপর ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য যা করণীয় তা করা হবে।

তিনি বলেন, নিহত হাদিসুরের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আমাদের তিনটি মিশন একসঙ্গে কাজ করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দ্রুত ফিরিয়ে আনা হবে হাদিসুরের মরদেহ: পররাষ্ট্র মন্ত্রণালয়

Update Time : 12:12:36 pm, Wednesday, 9 March 2022