1:03 am, Friday, 10 July 2026

ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে রাজনগরে মানববন্ধন ও সমাবেশ

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারপাশা এলাকার মানিক চক্রবর্তী সহ কতিপয় যুবকের ধর্ম নিয়ে কটুক্তিকে কেন্দ্র করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ই ডিসেম্বর) ২০২৩ খৃষ্টাব্দ দুপুরে রাজনগর উপজেলার তারাপাশা বাজারে তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তারাপাশা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি কামাল হোসেন (৬২) বলেন, একাসন্তোষ গ্রামের প্রদীপ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী ও অন্যান্যরা ইসলাম ধর্ম নিয়ে তারাপাশা এলাকার বিষ্ণু পদ ধাম মন্দিরে কটূক্তিমূলক কথা বলার কারণে আমরা এলাকাবাসি মানববন্ধন করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তারাপাশা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন (৫০) বলেন, আমাদের নবী, মসজিদে আযান দেওয়া ও কোরআন মাজীদ তেলাওয়াত নিয়ে মানিক চক্রবর্তী ও অন্যান্যরা বিভিন্ন ধরনের কটু্ক্তি করেন। এছাড়াও ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কথা বলেন তারা। তাই প্রশাসন যাতে অতি তাড়াতাড়ি তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনে এই দাবি জানাচ্ছি।

স্থানীয় এলাকাবাসী ও রাজনগর থানা পুলিশ সুত্রে জানা যায় মানিক চক্রবর্তী তারাপাশা বিষ্ণু পদ ধাম মন্দিরের মাইকে প্রকাশ্যে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিমূলক কথা বলার কারনে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এতে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (কামারচাক) চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ধর্মীয় কটুক্তির অভিযোগে এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা। বিষয়টি জানার পর থানা পুলিশকে নিয়ে সবাইকে শান্ত করেছি ও সুষ্ট বিচারের আশ্বাস দিয়েছি।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি, লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে রাজনগরে মানববন্ধন ও সমাবেশ

Update Time : 10:25:01 am, Monday, 18 December 2023