6:45 pm, Wednesday, 6 May 2026

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

ডেস্ক রিপোর্ট : ইরান সফলভাবে দুই হাজার কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। বৃহস্পতিবার পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।

রয়টার্সেও প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দেওয়ার দুই দিন পরই এমন ক্ষেপণাস্ত্র সামনে আনল ইরান।

খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ইরানের। দেশটি বলেছে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র অত্র অঞ্চলে ইসরাইল এবং মার্কিন ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা সত্ত্বেও নিজের ‘প্রতিরক্ষামূলক’ ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও উন্নত করার ঘোষণা দিয়েছে তেহরান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ‘ইরানের শত্রুদের প্রতি আমাদের বার্তা হলো- আমরা আমাদের দেশ ও অর্জনকে রক্ষা করব। আমাদের বন্ধুদের প্রতি আমাদের বার্তা হলো- আমরা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করতে চাই।

ইরানের রাষ্ট্রীয় টিভি যে ফুটেজ সম্প্রচার করেছে তাতে দেখা গেছে, দেশটির খোরামশাহর ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি আপগ্রেড সংস্করণের পরীক্ষা চালানো হয়েছে। যা ২০০০ কিলোমিটার পাল্লার এবং ১৫০০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম।

Tag :
About Author Information

Sirajul Islam

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

Update Time : 10:47:19 am, Thursday, 25 May 2023