6:27 am, Thursday, 14 May 2026

নবীগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট ১৩টি পরিবার ১০ দিন যাবত খোলা আকাশের নিচে!

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়িঘর অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আজ ১০ দিন যাবত খোলা আকাশের নিচে বসবাস করছেন। অনেক তাদের পাশে গিয়ে মায়াকান্না করলে ও ঘর নির্মাণের উদ্যোগ কেহ নেননি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যত। উল্লেখ্য, গত (২৬ মে) রাতে ওই উপজেলার পানিউমতা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রোকবষাবিলে অবস্থিত উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের ফিশারির পাহাড়াদার আবুল মিয়া ও তার স্ত্রী মোছাঃ জারু বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নোয়াগাঁও গ্রামের ৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় নুর উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরে উত্তেজনা বিরাজ করছিল। গত রবিবার সকালে প্রশাসনের সাথে সাতাইহাল গ্রামের নেতৃ স্থানীয় লোকদের বৈঠক চলাকালিন সময় সাতাইহাল গ্রামের হাজারো লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামের ১৩ টি বাড়িঘর অগ্নিসংযোগ, লুটপাট করে । এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এঘটনায় গত মঙ্গলবার নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে ও আরো ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামী করেন। এযাবত মামলার প্রধান আসামীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আজ ১০ দিন যাবত খোলা আকাশের নিচে বসবাস করছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নবীগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট ১৩টি পরিবার ১০ দিন যাবত খোলা আকাশের নিচে!

Update Time : 01:52:06 pm, Thursday, 3 June 2021