নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল শাহিনা। তাকে ধরতে কয়েকবার পুলিশের অভিযানে ব্যর্থ হয়। কিন্তু অবশেষে পুলিশ তাকে ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। এমন ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে। সুত্রে জানা গেছে-ওই উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জয়নুর মিয়ার স্ত্রী শাহিনা আক্তার (৩৫)কে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই কামাল হোসেন একদল পুলিশ নিয়ে গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ১কেজি গাঁজাসহ শাজিনাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।
2:59 am, Friday, 22 May 2026
News Title :
নবীগঞ্জে ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:20:25 pm, Tuesday, 24 August 2021
- 487 Time View
Tag :
Popular Post























