1:21 am, Monday, 15 June 2026

নাটকের জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়

বিনোদন ডেস্ক :: একসঙ্গে জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এর বাইরে বিজ্ঞাপন, এমনকি ওয়েবেও জুটি হয়েছেন। তবে সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে তাদের, যার নাম ‘পুলসিরাত’। এটি পরিচালনা করবেন নির্মাতা ভিকি জাহেদ।

জানা গেছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বর্তমানে আফরান নিশো ব্যস্ত সময় পার করছেন সিনেমার কাজ নিয়ে। সম্প্রতি তিনি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন।

অন্যদিকে, মেহজাবীন চৌধুরী কাজ করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে।

যেখানে তার বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

নাটকের জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়

Update Time : 07:25:04 am, Sunday, 25 January 2026