8:15 am, Wednesday, 22 April 2026

নারায়ণগঞ্জে পণ্যবাহী দুই ট্রাকের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পণ্যবাহী দুই ট্রাকের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার শিকতা গ্রামের আবদুল মজিদ (৪৫) ও মো. আয়েদ ও শহিদুল ইসলাম (৫০)। তারা সবাই ধানকাটার শ্রমিক।

তথ্য নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার অমিত সূত্রধর বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

গাজীপুর হাইওয়ের নাওজোর থানার উপপরিদর্শক মো. ফরিদুজ্জামান জানান, ওই শ্রমিকরা কুমিল্লায় ধান কাটা শেষে রাতে টিন বোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাইবাস হয়ে যাচ্ছিল। পথে জিন্দাপার্ক এলাকা থেকে ১০০ গজ উত্তরে গেলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ট্রাকের ওপরে থাকা টিনে কাটা পড়ে ওই তিনজন ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন আহত হন। পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

নারায়ণগঞ্জে পণ্যবাহী দুই ট্রাকের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

Update Time : 08:19:47 am, Thursday, 28 April 2022