12:52 am, Saturday, 22 August 2026

নাসির-অমিসহ তিনজনের নারাজি দিলেন পরীমনি

অনলাইন ডেস্ক: মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নারাজি (অভিযোগপত্র মানি না) দাখিল করেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে এ আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান।পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এসব তথ্য জানান।রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ হোসেন ঢালী বলেন, ‘মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসি ফুটেজের কয়েকজন সাক্ষীর বক্তব্য তদন্তে উঠে আসেনি। তাই বাদী অভিযোগপত্রে ক্ষুব্দ হয়ে নারাজির আবেদন করেছেন।’

এ দিন সকাল ১০টায় আদালতে হাজির হন পরীমনি। আজ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে বাদী নারাজি দিয়েছেন। এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে আদালত জানিয়েছেন।

গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায় পরীমনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

নাসির-অমিসহ তিনজনের নারাজি দিলেন পরীমনি

Update Time : 11:22:22 am, Wednesday, 1 December 2021