5:47 pm, Friday, 22 May 2026

নিজেদের অস্তিত্ব রাখতে নির্বাচনে আসবে বিএনপি : কাদের

ডেস্ক রিপোর্ট :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) অস্তিত্ব টিকিয়ে রাখতেই নির্বাচনে আসতে হবে। আমরাও একটি শক্তিশালী বিরোধীদলকে সংসদে স্বাগত জানাতে চাই। চাইব বিরোধীদলের স্ট্যান্ড থাকুক।

আজ রবিবার (৮ মে) দুপুর ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ইভিএমে হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে ভোট নিরপেক্ষ হবে, মির্জা ফখরুলের দুশ্চিন্তার কারণ নেই। প্রধানমন্ত্রী খোলা মনে বলেছেন, সব দল নির্বাচনে আসুক। সব দলকে নিয়েই আমরা ভোট করতে চাই। বিএনপিসহ সব দলকে নিয়ে ভোট করতে চাই। নির্বাচন ফেয়ার হবে, নিশ্চয়তা দিচ্ছি।

বিএনপিকে নির্বাচনে আনতে সরকারের কোনো উদ্যোগ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলব তাদের নির্বাচনে আসতে। যদিও এটি বলা উচিত না। নির্বাচনে আসা তাদের অধিকার। এটা সুযোগের ব্যাপার না।

ওবায়দুল কাদের বলেন, তারা দেশের একটি বড় দল হিসেবে রাজনীতির আঙ্গিনায় আছেন। বিএনপি অধিকার প্রয়োগ না করলে তাদের অস্তিত্ব সংকট হবে, সে ধরনের পরিস্থিতি তারা তৈরি করবে না, সেটি আমার বিশ্বাস।

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের সম্মেলন হবে নিয়মিত। তিন বছর শেষ হওয়ার আগেই সম্মেলন করেছি। এবারও ডিসেম্বরে সময় শেষ হবে, সেই বিজয়ের মাসেই সম্মেলন করতে চাই। আগামী নির্বাচন এবং সম্মেলনের দিকে নজর রেখে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করতে বলেছেন। ঘোষণাপত্র আপডেট করে নির্বাচনী ইশতেহারও প্রস্তুতের জন্য গতকাল (শনিবার) মিটিংয়ে নির্দেশ দিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

নিজেদের অস্তিত্ব রাখতে নির্বাচনে আসবে বিএনপি : কাদের

Update Time : 10:35:58 am, Sunday, 8 May 2022