10:12 pm, Tuesday, 4 August 2026

নির্ধারিত পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :: নির্ধারিত পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবছরের মতো ঈদের আগে আমরা আইন-শৃঙ্খলা কমিটির সভা করলাম। এখানে বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সেক্টরের অনেকেই ছিলেন। আপনারা জানেন যে, আমাদের গরুর হাটগুলো শৃঙ্খলার মধ্যে থাকে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব গরুর গাড়ি আসবে, সেসব গাড়ির সামনে সুনির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে। যেখানে সেখানে গরু নামাতে পারবে না। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি হাটেই আনসার রাখতে হবে। কিছু হাটে ৭৫ জন করে আবার কিছু হাটে কম-বেশি হতে পারে। নিরাপত্তার পাশাপাশি গরুর চিকিৎসক থাকতে হবে। কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয়। অনেক সময় গরুর আঘাতে মানুষ আহত হন, এজন্য ফাস্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর শতকরা ৫ টাকা হাসিল নিলেও আগামী বছর ৪ টাকা নিতে হবে। টেন্ডার হয়ে যাওয়ায় এ বছরই এটা করতে পারলাম না। এ নিয়ে আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি। আর ঈদের ৫ দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের পর ৩ দিন চলাচল বন্ধ থাকবে। এটা কোনো অবস্থায় রাতে চলতে পারবে না।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

নির্ধারিত পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Update Time : 10:18:00 am, Monday, 19 May 2025