10:55 am, Friday, 17 April 2026

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট :: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপির সকল কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এই দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।

অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থানে উপনীত হয়েছি। বেআইনি সমাবেশ মোকাবিলায় সতর্কতা অবলম্বন করতে হবে। জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে-এমন কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

সভায় তিনি বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
কল্যাণ সভায় ডিএমপি কমিশনার ঘোষণা করেন, দায়িত্ব পালনকালে ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার পুরো ব্যয়ভার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে। তিনি ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নিতেও পরামর্শ দেন।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের সুবিধার্থে থানার ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার সুফল সবাই পাচ্ছেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, অনেক থানা, ফাঁড়ি ও কোর্টের মালখানার জরাজীর্ণ অবস্থা। এগুলো মেরামত করে বসবাস ও ব্যবহার উপযোগী করা হচ্ছে। সামনের নির্বাচন উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে-এ সময় আমাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার ৮৫০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

Update Time : 01:37:16 pm, Thursday, 30 October 2025