1:24 pm, Monday, 9 March 2026

নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারের কারণে লক্ষাধিক টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

ডেস্ক রিপোর্ট : ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ বুধবার (০৪ মার্চ) মৌলভীবাজার কুলাউড়া উপজেলার রবিরবাজার, মধ্য রবিরবাজার, কর্মধা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ইফতারী সামগ্রী তৈরি প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

     উক্ত তদারকি অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ করা, ক্ষতিকর রং পাওয়া, পোড়া তৈল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারে অবস্থিত আল মদিনা মিষ্টিঘরকে ৫০,০০০ টাকা, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০,০০০ টাকা ও ধানসিড়ি রেষ্টুরেন্ট এন্ড হোটেলকে ৩০,০০০/- জরিমানা  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

   হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য যা খাদ্য উৎপাদনে ব্যবহার খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেস করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও পাকস্থলীর ক্যনাসার, পেটের পীড়া ও আলসার মানব দেহের বিভিন্ন হরমোনের কাযক্রমে ব্যাঘাত ঘটায়।

  আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।এছাড়াও ধানসিড়ি রেষ্টুরেন্টেকে সাময়িক সিলগালা করা হয়। 
Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলের রাজনীতিতে ফিরছেন যোশেফ দাশ গুপ্ত যশো: চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারের কারণে লক্ষাধিক টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

Update Time : 10:51:24 am, Wednesday, 4 March 2026