10:46 pm, Saturday, 23 May 2026

পরিণীতি-রাঘবের বাগদানের প্রস্তুতি চলছে

বিনোদন ডেস্ক:বাগদান নিয়ে মুখ খোলেননি মিডিয়ায়। তবে চোখে পড়ছে প্রস্তুতি। মুম্বাইতে অভিনেত্রীর বাড়ির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় পৌঁছেছে। যা সেজে উঠেছে আসন্ন উৎসবের জন্য।

শনিবার (১৩ মে) আংটি বদল হওয়ার কথা পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডার।

অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বাগদানের একদিন বাকি। যদিও দুজনে এখনও এ নিয়ে মুখ খোলেননি। তবে চোখে পড়ছে প্রস্তুতি। মুম্বাইতে অভিনেত্রীর বাড়ির ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা সেজে উঠেছে আসন্ন উৎসবের জন্য। পরিণীতি বা তার পরিবারের সদস্যদের দেখা না মিললেও তার বাড়ি এখন আলোয় আলো। খবর বলছে, আংটি বদল সারবেন তারা ১৩ মে দিল্লির কাপুরথালা হাউস, কনট প্লেসে। দুই পরিবারের খুব কাছের বন্ধু আর আত্মীয়রাই থাকবেন সেখানে। অনুষ্ঠানে থাকবে কড়া নিরাপত্তার ব্যবস্থাও।

জানা গেছে, পরিণীতি এবং রাঘব বাগদানেও করবেন পোশাকে রং মিলান্তি। রাঘব তার মামা, ফ্যাশন ডিজাইনার পবন সচদেবার ডিজাইন করা একটি আচকান পছন্দ করেছেন। আর ইশাকজাদে অভিনেত্রী মানীশ মালহোত্রার তৈরি লেহেঙ্গা পছন্দ করেছেন। পোশাকের মাপ দিতে বেশ কয়েকবার তিনি মাণীশের বাড়িতেও গিয়েছিলেন। যা রাঘবের সঙ্গে তার বিয়ের গুজবকে আরও ছড়িয়ে দিয়েছিল।

গত মঙ্গলবার (৮ মে), পরিণীতি ও রাঘবকে একসঙ্গে দিল্লি বিমানবন্দর থেকে বের হতে দেখা গিয়েছিল যখন পাপারাজ্জিরা তাদের বিয়ের বিষয়ে ফের প্রশ্ন করেন। লজ্জায় একেবারে লাল হতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কার বোনকে। আর ফটোগ্রাফাররা যখন রাঘবকে প্রশ্ন করেন তারা বিয়েতে আমন্ত্রণ পাবেন কি না, হেসে চলে যান রাজনীতিবিদ।

এর আগে রাঘব একবার বলেছিলেন, ‘পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন।’ রাঘব চাড্ডা ও পরিণীতির সম্পর্ক নাকি কলেজে পড়ার সময় থেকেই। তারা লন্ডনে একসঙ্গে পড়াশোনা করেছেন। তবে তখন ছিল বন্ধুত্ব, পরে সেটাই অন্য রূপ নেয়।

শোনা যাচ্ছে, এখন বাগদান হলেও বিয়ে হবে অক্টোবরে। বিদেশ নয়, বরং দেশেই হবে শুভানুষ্ঠান। খুব সম্ভবত রাজস্থানই থাকবে ভেন্যু। চাচাতো বোনের বিয়েতে যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও। কারণ জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে তখন ভারতে থাকবেন প্রিয়াঙ্কা।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলায় সিলেট রেঞ্জের নবাগত ডিআইজির আগমন

পরিণীতি-রাঘবের বাগদানের প্রস্তুতি চলছে

Update Time : 05:11:55 am, Saturday, 13 May 2023