12:06 pm, Tuesday, 19 May 2026

পরিবহন খাতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : ঢাকা: পরিবহন খাতে চাঁদাবাজি এখনো পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (ডিসেম্বর ১৬) সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। পরিবহন খাতে চাঁদাবাজি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, পরিবহন খাতে চাঁদাবাজি এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা সম্ভব হলে আমরা আশা করি জিনিসপত্রের দাম আরও কমে আসবে।

মূল্যস্ফীতির কারণে মানুষের কষ্টের কথা উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, আমরা আপনাদের কষ্টে সমব্যথী। তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয়। আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আন্তরিক ভাবে কাজ করলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও অন্তর্বর্তী সরকার এখনো কাঙ্ক্ষিত সাফল্য পায়নি জানিয়ে প্রধান উপদেষ্টা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বীকার করতে দ্বিধা নেই এক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য আমরা এখনো পাইনি। তবে আমার বিশ্বাস, মূল্যস্ফীতি শিগগিরই কমে আসবে। গত কয়েক মাসে বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।

আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সবার সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহের কোনো সংকট হবে না। অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে কঠোর হাতে দমন করবো। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

পরিবহন খাতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি: প্রধান উপদেষ্টা

Update Time : 09:23:56 am, Monday, 16 December 2024