3:36 am, Saturday, 2 May 2026

পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনের নাটক নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট : নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিতর্কিত নাটক ‘লজ্জা’ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে বিষয়টি লেখিকা নিজেই নিশ্চিত করেছেন।

তসলিমা নাসরিন তার পোস্টে লিখেছেন, ‘মমতা ব্যানার্জি আজ আমার “লজ্জা” নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙ্গায় আর হুগলির পাণ্ডুয়ার নাট্যোৎসবে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। দু’মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্যোৎসবের। আর আজ, বলা নেই কওয়া নেই, হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিলো, সব নাটক মঞ্চস্থ হবে, শুধু লজ্জা ছাড়া।’

এ লেখিকা উল্লেখ করেছেন, ‘নবপল্লী নাট্যসংস্থা দিল্লিতে তিনবার নাটকটি মঞ্চস্থ করেছে। তিনবারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল।’   তিনি লিখেছেন, ‘পুলিশ জানিয়েছে “লজ্জা” মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগাসিরিয়াল “দুঃসহবাস”, যেটি টেলিভিশনে আকাশ ৮ চ্যানেল থেকে স¤প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার।’
‘লজ্জার ঘটনা বাংলাদেশের। কী কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে, আমার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে একসময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেয়া হয়েছিল।’

সবশেষ তসলিমা নাসরিন লিখেছেন, ‘যারা দাঙ্গা বাঁধাতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, শিল্প-সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন? শিল্পী সাহিত্যিকের কণ্ঠরোধ করা হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমিই করে যাব? আর কারও দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার?’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আবারো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি রাশমিকা!

পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনের নাটক নিষিদ্ধ

Update Time : 08:34:42 am, Tuesday, 24 December 2024