3:42 pm, Friday, 14 August 2026

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে শুক্রবার ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় দুই ফিলিস্তিনী নিহত হয়েছে। তাদের মধ্যে ১৪ বছরের আদেল দাউদও রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কালকিলিয়ায় ইসরায়েলি বাহিনীর বন্দুক হামলায় ১৪ বছরের আদেল দাউদ প্রথমে আহত এবং পরে সে মারা যায়। তার মাথায় সরাসরি গুলি লাগে।

এদিকে রামাল্লার কাছে ইসরায়েলি বাহিনীর অপর এক হামলায় আরো এক ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি বাহিনী বলছে, কালকিলিয়ায় সেনাবাহিনীকে লক্ষ্য করে ককটেল ছোড়া সন্দেহভাজন একজনের ওপর হামলা চালানো হয়েছে। তবে অপর হামলা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি।

ইসরায়েল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে পশ্চিম তীর দখলে নেওয়ার প্রতিবাদে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা এ অঞ্চলের বিভিন্ন জায়গায় মিলিত হয়।

সম্প্রতি পশ্চিমতীরে ইসরায়েলি অভিযানে বেশকিছু সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

Update Time : 06:42:16 am, Saturday, 8 October 2022