6:45 am, Saturday, 18 April 2026

পাঠান’র নতুন গানে শাহরুখের বেশরম বার্তা

বিনোদন ডেস্ক :: বলিউডের সুপার স্টার শাহরুখ খান। দীর্ঘদিন বিরতির পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন এই অভিনেতা। ইতোমধ্যেই ছবিটির টিজার মুক্তি পেয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) প্রকাশ পাবে ছবিটির নতুন গানের ভিডিও।

কিন্তু তার আগেই সম্প্রতি একটি ছবি পোস্ট করে ভক্তদের নজরে আসেন শাহরুখ। ‘বেশরমে’ গানের নতুন লুকে আরও বাড়িয়ে দেন দর্শকদের উত্তেজনা।

ওই ছবিতে দেখা যায়, মাঝ সমুদ্রে একটি বোটে দাঁড়িয়ে রয়েছেন বলিউডের কিং খান। পরনে সাদা শার্ট, গলায় চেইন, চোখে সানগ্লাস এবং মাথায় পনিটেলে যেন উষ্ণতা ছড়াচ্ছেন সুঠম দেহের অধিকারী ‘ওম শান্তি ওম’ খ্যাত অভিনেতা। সেই সঙ্গে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বেশরম রং।’

এমন লুকে গান মুক্তির আগেই তারই ইঙ্গিত দিয়ে রাখলেন শাহরুখ। আর এতেই নেটপাড়ায় ভিড় জমিয়েছেন গানটি উপভোগ করার জন্য। ছবির নিচে ভক্ত-অনুরাগীদের লাইক-কমেন্টে ভরে গেছে।

জানা গেছে, গানটিতে বিকিনিতে নিজেকে মেলে ধরবেন দীপিকা পাড়ুকোন। তবে ৫৫ পেরিয়েও এমন ‘হট’ লুকে রীতিমতো তরুণীদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন শাহরুখ।

প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমার টিজার মুক্তি ব্যাপক বিতর্কের মুখে পড়েছিল শাহরুখ অভিনীত ছবিটি। অনেকেই তখন অভিযোগ তোলেন একাধিক বলি উড ও হলিউড সিনেমা থেকে কপি করে এটি নির্মাণ করা হয়েছে। তবে এই প্রশ্নের সব উত্তর পেতে অপেক্ষা করতে ২০২৩ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত। ওই দিন ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পাঠান’র নতুন গানে শাহরুখের বেশরম বার্তা

Update Time : 07:01:58 am, Monday, 12 December 2022