3:57 am, Saturday, 22 August 2026

পানিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলল কিশোরী

ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক আচরণের প্রমাণ এর আগেও একাধিকবার দেখেছে দেশবাসী। আজ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তার আরও একটি মানবিক আচরণের সাক্ষী হলো পুরো দেশ।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচরে আয়োজিত জনসভার মঞ্চ তৈরি করা হয় পদ্মা সেতুর আদলে। মঞ্চে সেতুকে আরও জীবন্ত রূপ দিতে জলাধারের ওপর এটি নির্মাণ করা হয়। পানিতে রাখা হয় নৌকাও। মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য তখন প্রায় শেষের দিকে। ঠিক তখনই ঘটে ঘটনাটি। এ সময় পানিতে নেমে এক কিশোরী সাঁতরে এগিয়ে যেতে থাকে মঞ্চের দিকে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বাধা দিতে গেলেও মঞ্চের সামনে থাকা দলটির জ্যেষ্ঠ নেতারা মানা করেন। এরপর ওই কিশোরী সাঁতরে মঞ্চের কাছে চলে যায়।

বক্তব্য শেষের পর প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে ওই কিশোরীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। প্রধানমন্ত্রীর এমন আচরণের প্রশংসা করছেন দলটির নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ওই কিশোরীকে সরিয়ে নিয়ে যান পুলিশের নারী সদস্যরা। পুরো আলাপচারিতা তখন বিভিন্ন টেলিভিশনে লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখে দেশবাসী। এরপর ওই ভিডিওর একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তুমুল আলোচনা। যেখানে অনেকেই প্রধানমন্ত্রীর মানবিক আচরণের প্রশংসা করেন। তবে একটি অংশ অনুষ্ঠানের পুরো নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রীর জনসভাস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এ রকম নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কীভাবে একটি কিশোরী প্রধানমন্ত্রীর এতোটা কাছে যেতে পারল তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও অধিকাংশ মানুষই এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

পানিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলল কিশোরী

Update Time : 12:50:03 pm, Saturday, 25 June 2022