5:51 am, Friday, 22 May 2026

পার্বতীপুরে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু

ডেস্ক রিপোট:দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছে।

আজ বুধবার (৩ মে) সকাল ৯টায় উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও একই এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫)।

স্থানীয়রা জানান, বুধবার সকালে পার্বতীপুর থেকে ভ্যানে করে দুই যাত্রী ভবানীপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ফুলবাড়ী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পরে চান্দাপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

পার্বতীপুরে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু

Update Time : 06:27:00 am, Wednesday, 3 May 2023