সমরেন্দ্র রায় :: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সনাতন শাস্ত্র মতে, মাঘ মাসের পঞ্চম তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই বিদ্যাদেবী সরস্বতী পূজা । তাই বিদ্যা দেবীকে আঁচড়ে সুন্দর রূপ দিতে দিনভর পরিশ্রম করছেন মৌলভীবাজার জেলার প্রতিমাশিল্পীরা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির। শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা উদযাপনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। বুধবার (২৫ জানুয়ারি) জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, সরস্বতী পূজাকে কেন্দ্র করে প্রতিমা তৈরির কাজ চলছে। শেষ মুহূর্তে দিন-রাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। মাটির কাজ শেষে রং দেওয়া, তারপর প্রতিমায় পোশাক ও অলঙ্কার পরিয়ে দৃষ্টিনন্দন করা হবে। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জবলারপাড় গ্রামের প্রতিমাশিল্পী বিলাশ কুমার সিংহ জানান, পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির, আশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিমা তৈরির কাজ করছেন। তাদের তৈরি এ প্রতিমা জেলার বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। শীতকে উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিমা তৈরি করায় ব্যস্ত সময় পার করছেন। কাজের চাপে দম ফেলার সময় নেই তাদের। সরস্বতী দেবীর প্রতিটি প্রতিমা সর্বনিম্ন দেড় হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলেও জানান এই প্রতিমাশিল্পী। দেখা যায় প্রতিমাশিল্পী বিলাশ কুমার সিংহর মেয়ে অনুরাধা সিংহা বাবার সঙ্গে প্রতিমা তৈরিতে সাহায্য করছেন। অনুরাধা সিংহা জানান, বাবাকে সাহায্য করছি প্রতিমা তৈরির কাজে। আর এটা আমাদের ঐতিহ্য। কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা শর্মা তুলি জানায়, প্রতিবছরই দেবীর কাছে বিদ্যার জন্য প্রার্থনা করি। এবারও দেবীর কাছে বিদ্যা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করব।
8:38 am, Wednesday, 16 September 2026
News Title :
প্রতিমা তৈরিতে শেষ সময়ে ব্যস্ত শিল্পীরা।
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:27:21 am, Wednesday, 25 January 2023
- 353 Time View
Tag :
Popular Post





























