3:36 pm, Tuesday, 28 July 2026

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ের চেকপোস্ট থেকে টহল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

১৯ মে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

পরীমণির কাছে সাকিব আল হাসানের হার!

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

Update Time : 10:21:10 am, Thursday, 25 May 2023