7:09 am, Friday, 22 May 2026

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইউরোপের ২৮ রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট : ঢাকা: আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর রাষ্ট্রদূতেরা।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭ দেশের রাষ্ট্রদূত (২০ অনাবাসী রাষ্ট্রদূতসহ) ও ইইউ রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইইউর মধ্যকার সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।

জনকূটনীতি বিভাগের মহাপরিচালক বলেন, আসন্ন যৌথ সভায় তারা বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্য দেশগুলোর পাশাপাশি ইইউর দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্র, এলডিসি উত্তরণ-পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইউরোপের ২৮ রাষ্ট্রদূত

Update Time : 10:45:54 am, Thursday, 5 December 2024