1:10 am, Saturday, 22 August 2026

প্রবাসীর জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্যামেরকোনায় স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশীর জমি জোরপূর্বক দখল ও পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভুগী পরিবার।

রবিবার(২১ সেপ্টেম্বর) রাত ৯ টায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাহরাইন প্রবাসী আব্দুর রহমান। তিনি জানান, শ্যামেরকোনা বাজারে তার কষ্টার্জিত অর্থে কেনা ২.৫০ শতক জমি ৯ নং ওয়ার্ডের এক রাজনৈতিক নেতা আনোয়ার আলী জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছেন।

আব্দুর রহমান তার বক্তব্যে জানান, তিনি ও তার স্ত্রী সাজনা বেগমের নামে উক্ত জমিটি গত ১ আগস্ট ক্রয় করে দখল বুঝে নেন। জমিটির মৌজা: শ্যামেরকোনা, জে এল নং ১০২, এস এখতিয়ার ১৪২, দাগ নং ১৯১৫ (এসএ) ও ২৪৭৪ (আরএস)।

তিনি দেশে ফিরে দেখেন যে, আনোয়ার আলী (পিতা: মৃত নেয়ামত উল্লা, পূর্ব শ্যামেরকোনা) জমিটি তার দাবি করে আব্দুর রহমানের দোকানের সামনে ইট ফেলে রেখে দখলের প্রচেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে তার স্ত্রী মৌলভীবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত ও দুই দফা স্থানীয় সালিশী বৈঠকেও আনোয়ার আলী জমির উপর তার মালিকানার কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। প্রমাণ না থাকা সত্ত্বেও আনোয়ার আলী প্রকাশ্যে দাবি করেন যে, আগে তার দল ক্ষমতায় না থাকায় তিনি জমিটি দখল করতে পারেননি,বর্তমানে তার দল ক্ষমতায় আছে বলে সে এখন এটি দখল করবেন। আনোয়ার আলী একজন পরিচিত ভূমি দস্যু। তার নেতৃত্বে একটি গ্যাং এই কার্যকলাপ করছে। যার বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত একাধিক মামলা মৌলভীবাজার মডেল থানা ও আদালতে চলমান রয়েছে। আমার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আমি একজন প্রবাসী হিসেবে দেশে রেমিটেন্স পাঠাই, দেশে আমার পরিবার ও সম্পত্তির কোনো নিরাপত্তা নেই।”

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

প্রবাসীর জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : 01:41:39 pm, Monday, 22 September 2025