4:34 am, Sunday, 7 June 2026

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল

তানভীর চৌধুরী কমলগঞ্জ : ফিলিস্তিনের মুসলমানদের উপর অমানবিক হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কমলগঞ্জ উপজেলা চৌহমুনা চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ, কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করে।

এ সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত এর সভাপতি মো.দুরুদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফিলিস্তিনের নারী-পুরুষসহ শিশুদের ওপর অমানাবিক হামলা ও হত্যাযজ্ঞ চলছে।এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জেগে উঠেতে হবে। অনতিবিলম্বে এ হামলা বন্ধ ও বায়তুল মোকাদ্দাস মুসলমানদের ফিরিয়ে দিতে হবে। এছাড়া ইসরাইলি পণ্য বর্জন করে মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে হবে।

এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নিতে কমলগঞ্জ উপজেলা চৌহমুনা চত্ত্বরে জড়ো হয় বিপুল সংখ্যক মুসল্লি ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল

Update Time : 09:46:17 am, Wednesday, 25 October 2023