5:32 am, Saturday, 20 June 2026

ফিলিস্তিনে ঈসরাইলের হামলার প্রতিবাদে জুড়ীতে তালামীযের বিক্ষোভ মিছিল

জুড়ী প্রতিনিধি :: ফিলিস্তিনে মুসলিম জনগোষ্টির উপর ঈসরাইলের বর্বর হামলার প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া, জুড়ী উপজেলা শাখা।

বৃহস্পতিবার বাদ যোহর জুড়ী আদি মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে সমগ্র উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে বীরমুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক সামাদ পারভেজ-এর পরিচালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাম, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী শহর আল ইসলাহর সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ প্রমুখ।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জুড়ী জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ বদরুল ইসলাম।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

ফিলিস্তিনে ঈসরাইলের হামলার প্রতিবাদে জুড়ীতে তালামীযের বিক্ষোভ মিছিল

Update Time : 11:19:41 am, Thursday, 19 October 2023