2:11 pm, Tuesday, 19 May 2026

ফেড কাপের ফাইনালে খেলবে না কিংস, প্রতিপক্ষকে চ্যাম্পিয়ন ঘোষণার দাবি

ডেস্ক রিপোর্ট : ফেডারেশন কাপ ২০২৫-২৬-এর ফাইনাল ম্যাচ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। বাফুফের সিদ্ধান্তহীনতার প্রতিবাদে ফাইনাল বাতিল করে প্রতিপক্ষ দলকে চ্যাম্পিয়ন মেডেল দেওয়ার অনুরোধ জানিয়েছে ক্লাবটি।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বরাবর পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে এই দাবি জানায় বসুন্ধরা কিংস।

ক্লাবটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে বাফুফের বর্তমান অবস্থান অত্যন্ত প্রশ্নবিদ্ধ।

কিংসের দাবি, টুর্নামেন্টের সুস্পষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রক্রিয়া বজায় রাখার পরও ফাইনালের দিন পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
এই পরিস্থিতি ক্লাবটিকে কঠিন অবস্থায় ফেলেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

একই সঙ্গে অন্য পক্ষগুলোর এমন আচরণকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতির পথে অসম্মানজনক পদক্ষেপ হিসেবে দেখছে বসুন্ধরা কিংস।
চিঠিতে বাফুফেকে নিজেদের অতীত অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়েছে ক্লাবটি।

সেখানে বলা হয়, বসুন্ধরা কিংস সবসময় দেশের ফুটবলের অবকাঠামো ও সুশাসনের উন্নয়নে সময় এবং শ্রম বিনিয়োগ করেছে।
কিংস দাবি করেছে, ২০২৫-২৬ মৌসুমে বসুন্ধরা কিংস চ্যালেঞ্জ কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপের বেশ কয়েকটি ম্যাচ তারা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হোম ভেন্যু কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলেছে।

সেখানে স্টেডিয়ামের সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা পর্যাপ্ত না থাকলেও বাফুফের সঙ্গে কোনো সমস্যা তৈরি না করেই ম্যাচগুলোতে অংশ নিয়েছিল বলে চিঠিতে জানায় বসুন্ধরা কিংস।

চিঠির শেষাংশে ক্ষোভ প্রকাশ করে ক্লাবটি জানিয়েছে, ট্রফির চেয়ে সম্মানকে তারা সবসময় বেশি অগ্রাধিকার দেয়। বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য কোনো সম্মান অবশিষ্ট নেই বলে মনে করছে কিংস।

এ কারণেই ফেডারেশন কাপের ফাইনাল বাতিল করে প্রতিপক্ষ দলকে চ্যাম্পিয়ন মেডেল তুলে দেওয়ার জন্য বাফুফেকে বিনীত অনুরোধ জানিয়েছে বসুন্ধরা কিংস।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত

ফেড কাপের ফাইনালে খেলবে না কিংস, প্রতিপক্ষকে চ্যাম্পিয়ন ঘোষণার দাবি

Update Time : 07:13:07 am, Tuesday, 19 May 2026