4:34 am, Saturday, 20 June 2026

ফের আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্পের ২৯ শেল্টার

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহ পার হতে না হতে রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ২৯টি শেল্টার। সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ক্যাম্প-৫ এর মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। উক্ত আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ০৪ টি শেল্টার সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ যায়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত ৯ জানুয়ারি বিকালে উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৬০০ শেড পুড়ে ছাই হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

ফের আগুনে পুড়ল রোহিঙ্গা ক্যাম্পের ২৯ শেল্টার

Update Time : 06:51:22 am, Tuesday, 18 January 2022