6:34 pm, Sunday, 22 November 2026

ফের ইসরায়েলি অধিনায়কের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ড অধিনায়ক

ডেস্ক রিপোর্ট : গাজায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল আয়ারল্যান্ডের ফুটবলাররা। ইসরায়েলের জাতীয় সংগীতের সময় মাথা নত করেও প্রতিবাদের বার্তা দেন তারা।

রোববার উয়েফা নেশনস লিগের লিগ ‘বি’র ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আয়ারল্যান্ড। দর্শকশূন্য ও নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি হলেও উত্তেজনা ও রাজনৈতিক প্রতিবাদ ছিল পুরো ম্যাচজুড়েই।

দারার ও’শিয়ার অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের অধিনায়কত্ব করেন গোলরক্ষক কাওইমহিন কেলেহার। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নেওয়া ও’শিয়ার জায়গায় দায়িত্ব পাওয়া কেলেহার ম্যাচ শুরুর আগে ইসরায়েলের অধিনায়ক ডর পেরেতজের সঙ্গে হাত মেলাননি।

রেফারি ও সহকারী রেফারির সঙ্গে নিয়মমাফিক করমর্দন করলেও ইসরায়েল অধিনায়ককে এড়িয়ে যান তিনি।
এর আগে প্রথম ম্যাচেও একই ঘটনা ঘটেছিল।

ইসরায়েল অধিনায়ক মানোর সলোমনের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন ও’শিয়া। সেই ম্যাচে হাঙ্গেরির দেবরেসেনে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছিল আয়ারল্যান্ড।
রোববারের ম্যাচে অবশ্য সলোমনকে একাদশে রাখা হয়নি। অন্যদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে ইসরায়েল দলে ফিরেছেন সায়েদ আবু ফারচি। গত ২৫ সেপ্টেম্বর অস্ট্রিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে গোল করার পর বন্দুকের ইঙ্গিত করে উদ্‌যাপন করায় লাল কার্ড দেখেছিলেন তিনি।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে আয়ারল্যান্ডকে এগিয়ে দেন ট্রয় প্যারট। জিমি ডানের ওপর ফাউল করেছিলেন পেরেতজ। সেই ফাউল থেকেই পাওয়া পেনাল্টি কাজে লাগান প্যারট। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। বিরতিতে যাওয়ার সময় খেলোয়াড়দের মধ্যেও উত্তেজনা দেখা দেয়। তবে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ইসরায়েল। ৪৭ মিনিটে কাছ থেকে পেরেতজের পায়ের টোকায় বল জালে জড়ায়। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

ডাবলিনে হওয়ার কথা থাকলেও ব্যাপক বয়কটের দাবির মধ্যে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয় আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই)। জুনে ‘অপারেশনাল কারণ’ দেখিয়ে ম্যাচটি সার্বিয়ার বাক্কা তোপোলায় নেওয়া হয়। ম্যাচটি দর্শকশূন্য রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে আয়ারল্যান্ডে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে জনসমর্থন রয়েছে। গত বছরের নভেম্বরেও এফএআইয়ের পক্ষ থেকে উয়েফার কাছে ইসরায়েলকে ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছিল।

ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচ বয়কটের জন্য আয়ারল্যান্ডের ফুটবলারদের ওপরও ব্যাপক চাপ ছিল। শেষ পর্যন্ত রিজার্ভ গোলরক্ষক গ্যাভিন বাজুনু ছাড়া সবাই ম্যাচগুলোতে অংশ নেন। নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে বাজুনু ব্যক্তিগত সিদ্ধান্তে দুই ম্যাচই খেলেননি।

দুই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে ১৬০ জনের বেশি আইরিশ ক্রীড়াবিদও খোলা চিঠিতে স্বাক্ষর করেছিলেন। এমনকি প্রথম ম্যাচের আগে ডাবলিনে আয়ারল্যান্ড দলের হোটেলের বাইরে বিক্ষোভও হয়েছিল। দেশটির সাবেক কোচ ব্রায়ান কেরও এফএআইয়ের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছিলেন, এর ফলে তারা আইরিশ জনগণের সম্মান হারিয়েছে।

তবে এফএআইয়ের যুক্তি ছিল, ম্যাচ বয়কট করলে উয়েফার শাস্তির মুখে পড়তে পারে আয়ারল্যান্ড। ২০২৮ ইউরোতে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের সঙ্গে সহ-আয়োজক দেশ আয়ারল্যান্ড।

মাঠের বাইরের উত্তেজনাও থামেনি। অস্ট্রিয়ার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে দর্শকেরা ফিলিস্তিনি পতাকা আঁকা টেনিস বল মাঠে ছুড়ে দিয়েছিলেন। একজন দর্শক ফিলিস্তিনি পতাকা নিয়ে মাঠে ঢোকার চেষ্টাও করেন।

এরপর শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক ইসরায়েলি সাংবাদিক অভিযোগ করেন, আগের ম্যাচে আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা ইসরায়েলি ফুটবলারদের ‘বানর’ বলে মন্তব্য করেছিলেন। আয়ারল্যান্ডের যোগাযোগ কর্মকর্তা কিয়েরান ক্রাউলি অভিযোগটিকে ‘মিথ্যা’ বলে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন শেষ করে দেন।

প্রথম ম্যাচের আগেও পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত। দেবরেসেনে সংবাদ সম্মেলন ও অনুশীলন কয়েক ঘণ্টা পিছিয়ে যায়, কারণ খেলোয়াড়েরা ম্যাচ খেলা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। বাজুনু সরে দাঁড়ানোর পর শেষ পর্যন্ত ১৪-৮ ভোটে ম্যাচ চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন তারা।

ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিইও ভিন্ন অবস্থান নিয়েছে। চুক্তিগত বাধ্যবাধকতা পূরণে ম্যাচ সম্প্রচার করলেও ছিল না স্টুডিও অনুষ্ঠান, ধারাভাষ্য বা বিশ্লেষণ। ম্যাচ ঘিরে কোনো বিজ্ঞাপন বা স্পনসরশিপও নেয়নি তারা।

ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে টানা দ্বিতীয় বছরের মতো ইউরোভিশন সং থেকেও বয়কটের ঘোষণা দিয়েছে আরটিই। সব মিলিয়ে ফুটবলের মাঠে ১-১ গোলের ড্র হলেও আয়ারল্যান্ড-ইসরায়েল দ্বৈরথের উত্তাপ যে শুধু মাঠের ৯০ মিনিটে সীমাবদ্ধ ছিল না, সেটিই আবারও স্পষ্ট হলো।

Tag :
About Author Information

Sirajul Islam

‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট উদ্বোধন করলেন পর্তুগিজ রাজকন্যা

ফের ইসরায়েলি অধিনায়কের সঙ্গে হাত মেলাননি আয়ারল্যান্ড অধিনায়ক

Update Time : 09:25:05 am, Monday, 5 October 2026