6:00 am, Saturday, 20 June 2026

ফের সুখবর দিলেন সংগীতশিল্পী অনীক

বিনোদন ডেস্ক:আবারও বাবা হতে যাচ্ছেন সংগীতশিল্পী অনীক ধর। শনিবার (১ জুলাই) গায়ক নিজেই জানিয়েছেন এ খবর। তার স্ত্রী দেবলীনা সাত মাসের অন্তঃসত্ত্বা। আপাতত ধর পরিবার সেই আনন্দে ভাসছে।

এ সংগীতশিল্পী সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করেছেন। প্রথমটিতে স্ত্রীর হাত ধরে হাসিমুখে সোফায় বসে আছেন অনীক। দ্বিতীয়টিতে অনীক-দেবলীনার সঙ্গে তাদের মেয়ে আদ্যা রয়েছেন। আর তৃতীয় ছবিতে স্ত্রী দেবলীনার হাতে একটি গোলাপ ফুল দিতে দেখা গেছে গায়ককে।

ছবিতে গায়ককে ফ্লোরাল প্রিন্টেড পাঞ্জাবি ও সাদা চোস্তাতে দেখা গেছে। আর তার স্ত্রী অফ হোয়াইট রঙের ট্রেডিশনাল শাড়ি ও প্রিন্টেড ব্লাউজে ধরা দিয়েছেন। সঙ্গে ছোট্ট মেয়ে আদ্যাকে লাল বেনারসি শাড়িতে সাজতে দেখা গেছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, গায়ক ছবিগুলো সোশ্যালে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমি বলতে চাই ‘হাম দো..হামারে দো। আপনাদের সবার আশীর্বাদ চাই, ঈশ্বর মহান। এর সঙ্গে দুটি শিশুর ইমোজিও জুড়ে দিয়েছেন অনীক।

এদিকে গায়কের এই পোস্টে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন কমেন্ট করে সন্তান হওয়ার কথা আরও জোরালো করলেন। অভিনেত্রী মন্তব্যের ঘরে লেখেন, অবশেষে জানানো হলো। অর্থাৎ, ঐন্দ্রিলা আগে থেকে অনীকের বাবা হতে যাওয়ার কথা জানতেন।

২০১৪ সালের ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন সংগীতশিল্পী অনীক। এরপর ২০১৮ সালের আগস্টে মেয়ের বাবা হন গায়ক। নাম রাখেন আদ্যা। সেই মেয়ের বয়স এখন ৫।

প্রসঙ্গত, ২০০৭ সালে সারেগামাপা জিতে লাইমলাইটে আসেন অনীক। এরপর কলকাতা ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ করছেন তিনি। টালিউডে নায়ক জিতের ‘চেঙ্গিজ’-এ সুরকার ও গায়ক হিসেবেও কাজ করতে দেখা গেছে অনীককে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

ফের সুখবর দিলেন সংগীতশিল্পী অনীক

Update Time : 06:27:54 am, Sunday, 2 July 2023