3:27 am, Wednesday, 15 July 2026

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট : বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলা মহিপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) এবং অজ্ঞাত এক নারী। আহতরা হলেন- তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) ও অজ্ঞাত একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মডেল মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ অজ্ঞাত এক নারী মারা যান।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামের একজনের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন,দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি সম্ভবত যাত্রী উঠাচ্ছিল বা নামাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, দুর্ঘটনায় আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

Update Time : 01:04:16 pm, Thursday, 15 June 2023