বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১ ঘটিকায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান মৌলভীবাজার-১ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, ইউএনও গালিব চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো. মনিরুজ্জামান খান-সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এরপর পর্যাক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, পৌরসভা, স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা প্রেসক্লাব, কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার ভূমি) নাঈমা নাদিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ড. ফেরদৌস আক্তার, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুন নুর তালুকদার, কৃতী শিক্ষার্থী আজিজা কামাল প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 




















