4:45 pm, Friday, 24 April 2026

ফেসবুক পোস্টে ফারহানকে ম্যানশন করে কঠোর হুশিয়ারি তিশার

অনলাইন ডেস্ক: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান। এদিন বাসায় ফিরেই নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান জানান দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে আত্মহত্যা চেষ্টার কথা অস্বীকার করেছেন তিশা উল্টো জানিয়েছেন, ফুড পয়জনিংয়ের কারণেই নাকি স্লিপিং পিল খেয়েছিলেন তিনি। পোস্টে এও ব্যক্তিজীবনে যারা তাকে ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের নাম ম্যানশন করে অতি শিগশিরই সংবাদ সম্মেলন করবেন তিনি।

পোস্টে তিশা লেখেন, গত রাতে আমার ফুড পয়জনিং-এরপরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে, এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোন মানুষ অথবা যেকোন মানুষের জন্যই জীবনে নিব না।

সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়ত কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্ল্যেখ করে স্পেশালি [আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ]। যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করব।

স্ট্যাটাসের শেষে অভিনেতা মুশফিক ফারহানকে ম্যানশন করেছেন তিশা। অনেকেই বিষয়টি দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। কারণ ফারহান ও তিশা অনেক দিন ধরেই চুটিয়ে প্রেম করছেন বলে চাউর হয়েছে। তবে এ খবর সামান্য আসে তাদের প্রেমে ফাটল দেখা দিলে। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এর জেরে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর বাসায় ফিরে আত্মহত্যার চেষ্টা করেছেন তিশা- এমনটাই খবর।

Tag :
About Author Information

Sirajul Islam

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

ফেসবুক পোস্টে ফারহানকে ম্যানশন করে কঠোর হুশিয়ারি তিশার

Update Time : 05:36:24 pm, Thursday, 16 November 2023