4:04 pm, Thursday, 18 June 2026

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী

ডেস্ক রিপোর্ট : ঢাকার মিরপুরে বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া (জাহের আলভী)। আত্মসমর্পণের পর তিনি আদালতের কাছে জামিন আবেদন করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের পর তিনি জামিন আবেদন করেন। এ বিষয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার অপর আসামি অভিনেতা আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।

মামলার তথ্য অনুযায়ী, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আলভীর স্ত্রী ইকরার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় ওইদিন রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গত ১৪ মে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছেন আদালত।

Tag :
About Author Information

Sirajul Islam

আশা-ভরসার প্রতীক নাকি দলের বোঝা!

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী

Update Time : 09:02:52 am, Thursday, 18 June 2026